1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

সাতকানিয়া-চন্দনাইশ প্রবাসীদের অভিযোগ শুনতে এমপি প্রতিনিধির নিয়োগ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতকানিয়া ও চন্দনাইশ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের প্রবাসীদের অধিকার রক্ষা এবং দলীয় কর্মকাণ্ডে সমন্বয় জোরদারে বিশেষ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৩ এপ্রিল সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক পত্রে জানানো হয়, জেদ্দা প্রবাসী আসিফ হাসান খানকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। দেশগুলো হলো— সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আসিফ হাসান খান। তার নিষ্ঠা, সততা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ওপর আস্থা রেখেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে তিনি মধ্যপ্রাচ্যে অবস্থানরত চন্দনাইশ-সাতকানিয়া এলাকার প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। পাশাপাশি প্রবাসীদের আইনি ও সামাজিক সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ, দলীয় সাংগঠনিক কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

এছাড়া তিনি সংসদীয় এলাকার উন্নয়ন কার্যক্রম ও প্রবাসীদের কল্যাণে সংসদ সদস্যের সঙ্গে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।

সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ আশা প্রকাশ করেছেন, এই নিয়োগের মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া ও সমস্যাগুলো এখন আরও দ্রুত ও সরাসরি তার কাছে পৌঁছাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ প্রবাসে সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট