আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৪৪১) এর উদ্যোগে নগরীর সিআরবিতে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মোঃ হারুনুর রশিদ। এতে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে একটি র্যালি বের করা হয়, যা সিআরবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সভাপতি মোঃ কামরুল উদ্দিন, কার্যকরী সভাপতি মোঃ সোলেমান, সিনিয়র সভাপতি মোঃ রফিক, সহ-সভাপতি মোঃ হাসান, কার্যকরী সহ-সভাপতি মোঃ বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা।