1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০ রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা

দক্ষ ব্যবস্থাপনায় এনসিটিতে রেকর্ড ৫৭০৯ কন্টেইনার হ্যান্ডলিং, নতুন মাইলফলক সিডিডিএলের

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

দক্ষ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-এ রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন করে এক অভূতপূর্ব অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত ৩০ এপ্রিল ২০২৬ সকাল ৮টা থেকে ০১ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৭০৯ টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, যা এনসিটির ইতিহাসে সর্বোচ্চ। এই অর্জনের মাধ্যমে টার্মিনাল পরিচালনায় একটি নতুন মাইলফলক যুক্ত হয়েছে।

সিডিডিএল এনসিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনাল ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসে। আধুনিক অপারেশনাল কৌশল প্রয়োগ, নিবিড় তদারকি, কার্যকর সমন্বয় এবং শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার ফলে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে—যার বাস্তব প্রতিফলন এই রেকর্ড।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি—রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, ফর্কলিফটার, কন্টেইনার হ্যান্ডলার, মোবাইল ক্রেন ও কন্টেইনারবাহী ট্রেইলার—অকার্যকর অবস্থায় রয়েছে। এসব দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন করা গেলে এনসিটির কার্যক্ষমতা আরও বাড়বে এবং হ্যান্ডলিং গতি বহুগুণে বৃদ্ধি পাবে।

এই অর্জনকে শুধুমাত্র একটি পরিসংখ্যানগত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি বাংলাদেশ নৌবাহিনী ও সিডিডিএলের পেশাদারিত্ব, দক্ষতা ও প্রতিশ্রুতির প্রতিফলন। কার্যকর নেতৃত্ব, সময়োপযোগী পরিকল্পনা এবং নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম বন্দর ক্রমেই আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাদানে সক্ষম হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট