1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

নেত্রকোনায় পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দু সারোয়ার খান পাঠান

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

 

 

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা, তখন নেত্রকোনা পৌরসভা নির্বাচনেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে মেয়র পদে মানবিক জননেতা হিসেবে সারোয়ার খান পাঠানের নাম এখন শহরজুড়ে আলোচনার শীর্ষে।

পৌরসভার ৯টি ওয়ার্ডজুড়ে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে সম্ভাব্য প্রার্থীদের নাম। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আড্ডায়—কে হতে পারেন আগামী মেয়র, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এসব আলোচনায় বারবার উঠে আসছে সারোয়ার খান পাঠানের নাম।

 

শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা এবং এ. আর. খান পাঠানের সন্তান হিসেবে তাঁর একটি সামাজিক ও পারিবারিক পরিচিতিও রয়েছে, যা স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে। পেশায় ব্যবসায়ী ও ঠিকাদার সারোয়ার খান পাঠান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তিনি বর্তমানে পৌর বিএনপির সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন, নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কচিকাঁচার মেলা, জেলা শিল্পকলা একাডেমি, লায়ন্স ক্লাব ঢাকা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তিনি ‘মানবিক নেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং করোনাকালীন সহায়তা কার্যক্রমে তাঁর অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। মোক্তারপাড়া, সাতপাই, ইসলামপুর, ছোট বাজার, খতিভনগুয়া, বলাইনগুয়া, পারলা ও গাজিপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বললে অনেকেই মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সারোয়ার খান পাঠানের নাম উল্লেখ করেন।

এছাড়া তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরাও জানান, তিনি মেয়র পদে প্রার্থী হতে পারেন এবং নেত্রকোনা পৌরসভার উন্নয়নে একজন মিশুক, অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তাঁর প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন। সব মিলিয়ে, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই নেত্রকোনা পৌর রাজনীতিতে সারোয়ার খান পাঠানকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট