1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

পীরগঞ্জে জঙ্গল পরিষ্কার করা কীটনাশক দিয়ে কৃষকের বোরো ফসল নষ্ট করার অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে জঙ্গল পরিষ্কার করা কীটনাশক প্রয়োগে, ১নং চৈত্রকোল ইউনিয়নের ঝাঁড় বিশলা গ্রামের আব্দুল মান্নান নামের কৃষকের ইরি বোরো ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া । ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়নের শিবার পাড়া গ্রামে।

এতে ভুক্তভোগী কৃষকের প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষক সূত্রে জানা যায়, সম্প্রতি বর্ণিত প্রতিপক্ষ ঝাঁড় বিশলা গ্রামের, মোবাশ্বের হোসেন (৪৫), মহিদুল ইসলাম (৪২), মালেকুল ইসলাম (৪২) সহ আরো ৪-৫ জন অজ্ঞাতনামা প্রতিহিংসাবশত আব্দুল মান্নান মিয়ার ২৫ শতাংশ জমির ইরি বোরো ফসল জঙ্গল পরিষ্কার করার কাজে ব্যবহার ব্যাবহার করা কীটনাশক স্প্রে করার মাধ্যমে নষ্ট করেন।

উল্লেখ্য যে, উক্ত প্রতিপক্ষ গণ জোরপূর্বক অন্যায় ভাবে উক্ত জমি জবরদখল করিয়া চাষাবাদ করিয়া আসিয়াছিল। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে জমিটি আব্দুল মান্নান উদ্ধারপূর্বক চাষাবাদ শুরু করেছেন। এরই জের ধরে কর্তৃপক্ষ গণ, আব্দুল মান্নানের উপর নানাভাবে হয়রানি সহ বিভিন্ন ক্ষতিসাধন করে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত ফসলি জমির ধানের শীষগুলো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। কিছু ধানের শীষে ঝলসে যাওয়া রং ধারণ করছে। আর ১০ থেকে ১২ দিন পরেই উক্ত জমির ধান ঘরে উঠাতেন কৃষক। কিন্তু দুর্বৃত্তরা তার এই আশায় গুড়েবালি ঢেলে দিয়েছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক, আব্দুল মান্নান মিয়া ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, খাইরুল ইসলামের সঙ্গে কথা হলে, তিনি জানান, আমরা এ ধরনের অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করা হবে। অন্যদিকে, অভিযোগের তীর যাদের দিকে তাহারা জানায়, আমরা এমন কাজ করি নাই। আবহাওয়ার জন্য অনেক ধানের জমিতে এমন সাদা শীষ দেখা মিলছে-! আমাদের কে অনৈতিক ভাবে প্রতিপক্ষ বানিয়ে ফসল নষ্টের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট