1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

মহেশখালীতে অস্ত্রসহ ফজল কাদের বাহিনীর ৪ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানার ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড। তারা দীর্ঘদিন ধরে ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলেও দাবি করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট