1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন। 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা 
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে কর্দমাক্ত খানাখন্দ রাস্তার সংস্কার ও ড্রেন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও কোমলমতি সাধারণ শিক্ষার্থীরা।

১০ এপ্রিল রোববার দুপুর ১.৩০ মিনিটে অত্র বিদ্যালয়ের সামনে শিক্ষক, ছাত্র ছাত্রী ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, সহকারী শিক্ষক আব্দুল হাদি তালুকদার, সাংবাদিক লিটন কুমার গুণ। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, সিদ্ধার্থ গুণ, শাহরিয়ার শাফি, বিজয় মাহাতো, উদয়, আব্দুল্লাহ, সামিউল প্রাক্তন ছাত্র লাবিব ও জীম।

এতে অত্র বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না করায় খানাখন্দে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাট কমিটির ও প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারণে নিমগাছী বাজার হতে কড়িতলা অভিমুখে রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

 

অত্র কর্মসূচিতে দ্রুত রাস্তা সংস্কার ড্রেন নির্মান করে কোমলমতি শিক্ষার্থী সাধারণ পথচারীদের দূর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট