1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

চট্টগ্রামে গার্মেন্টস কাপড় আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে সিএমপি’র সফল অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে আত্মসাৎকৃত গার্মেন্টস পণ্য উদ্ধারসহ ঘটনায় জড়িত ৫ আসামিকে দ্রুততম সময়ে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি মোঃ বেলাল (২৩) গাড়ির ড্রাইভার হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই ইয়ার্ড থেকে সিমবা ফ্যাশন লিমিটেড, আদমজী ইপিজেড, নারায়ণগঞ্জে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। তবে চালানে উল্লেখিত ৩৭ রোল গার্মেন্টস পণ্য (কাপড়), যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, নির্ধারিত গন্তব্যে না পৌঁছে দিয়ে সহযোগীদের সহায়তায় আত্মসাৎ করেন।

ঘটনাটি গত ১৩ এপ্রিল ২০২৬ রাত ২টা থেকে ১৫ এপ্রিল ২০২৬ সকাল ৯টার মধ্যে সংঘটিত হয়। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) এর তত্ত্বাবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রহিম এর নেতৃত্বে এসআই মনিরুল আলম খোরশেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ বেলালকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ আনোয়ার (৩১), মোঃ ফারুক (৩২), মোঃ নাছির (৫২) ও মোঃ জসিম (৪১)।

গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী, মোঃ নাছিরের হেফাজত থেকে ৬টি খাকি রঙের কাপড়ের রোল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বন্দর থানার মামলা নং-১৫, তারিখ ১২/০৫/২০২৬, ধারা ৪০৭/৪২০/১০৯ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট