1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

পতেঙ্গায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালি করেছেন টমটম চালক ও মালিকরা।

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নম্বর ওয়ার্ডের কন্ট্রোল মোড় এলাকায় মঙ্গলবার (১২ মে) সকালে এ মানববন্ধন ও র‍্যালির আয়োজন করে পূর্ব কাটগড় ব্যাটারী চালিত টমটম মালিক সমিতি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক মো: মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বাপ্পি দাশ, মোঃ সোহেল, ওয়াহিদ, মিজান, দেলোয়ার, শিহাব, জিহাদ, জসিম, কামাল, রানা, শফি আলম, বাহার, হানিফ, হারুনসহ বিপুল সংখ্যক চালক ও মালিক অংশ নেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে টমটম চালক ও মালিকদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করা হচ্ছে। এতে সাধারণ চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের স্বাভাবিক জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। তারা অবিলম্বে সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, “আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইয়ের ঘোষণা অনুযায়ী চট্টগ্রামে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। আমরা শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করতে চাই। আমাদের হয়রানি বন্ধ করতে হবে।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি সংক্ষিপ্ত র‍্যালি বের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট