1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

ইপিজেড থানার অভিযানে ১১ মামলার আসামি ছিনতাইকারী ‘জাম্বু’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ও চিহ্নিত ছিনতাইকারী নুরুল ইসলাম প্রকাশ জাম্বু (৩৫) গ্রেফতার করেন ইপিজেড থানা পুলিশ

 

উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

 

গত ২৪ মে ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ইপিজেড থানার মামলা নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোডের পলাতক আসামি নুরুল ইসলাম প্রকাশ জাম্বুকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানাসহ ইপিজেড থানা এলাকায় মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পরে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট