1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির  কুমিল্লা জেলা শাখা ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ঢাকা, সোমবার, ২৩ জুন, ২০২৬ খ্রী: সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২২ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এই কমিটির ঘোষণা দেন। এই কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে চুড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

 

ঘোষিত কমিটিতে কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসকে সভাপতি, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এছাড়া সহ-সভাপতি হিসেবে যথাক্রমে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শরীফ প্রধান, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, এনটিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য মনির হোসেন, দৈনিক একুশে সংবাদের কুমিল্লা ব্যুরো প্রধান বাবর হোসেন এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আওয়াল সরকারকে নির্বাচিত করা হয়।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক শরীফুল ইসলাম সুমন, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি এম এ কাদের অপু, জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাহিন আহমেদ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি রুবেল মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়।

 

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক বাংলার সেলিম আহমেদ, বাংলা টিভির আপেল মাহমুদ এবং দৈনিক আজকের পত্রিকার আনিসুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়।

 

এছাড়া আইন বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে যথাক্রমে অ্যাডভোকেট তাহমিনা বেগম, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট জাকির হোসেন মিয়াজী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সালমা এবং অ্যাডভোকেট আলীমূল এহসান রাসেলকে মনোনীত করা হয়।

 

অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে বার্তা বাজারের আশিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক হিসেবে কুমিল্লা প্রতিদিনের বাকী অনিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ফেস দ্য পিপলসের মাসুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচারের সাফি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ডেইলি টাইমস নিউজের কায়েস আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দৈনিক সমাজকণ্ঠের শাহনাজ আক্তার এনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দৈনিক ভোরের সময়ের সালমা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক আলোকিত প্রতিদিনের এম কে নুর আলম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ফরিদ উদ্দিন দায়িত্ব পান।

 

নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে দৈনিক সমকালের সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাবের আবুল কালাম আজাদ, দৈনিক যুগান্তরের আলী হোসেন বাবুল ও হারুনুর রশিদ, ফেস দ্য পিপলসের আ. আলিম, দৈনিক মানবজমিনের রাসেল সরকার, বাংলাদেশ সমাচারের আলমগীর হোসেন বাচ্চু, দৈনিক জনকণ্ঠের প্রদীপ মজুমদার, দৈনিক ভোরের কলামের সোহেল রানা, কুমিল্লার সময়ের মনির হোসেন, দৈনিক জনতার মতামতের গোলাম কিবরিয়া, দৈনিক আজকের খবরের সাইফুল্লাহ খন্দকার, ডেইলি টাইমস নিউজের আব্দুল জলিল মজুমদার, দৈনিক বাংলাদেশের কণ্ঠের ইয়াসিন, দৈনিক সংবাদের আবু ইউসুফ, ডেইলি টাইমস নিউজের এমরান হোসেন রিটন, দৈনিক ভোরের কাগজের আব্দুল হালিম সৈকত এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের শাকিল আহমেদ নির্বাচিত হন।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় দ্রুত প্রতিকার নিশ্চিত করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালনই হবে তাদের প্রধান লক্ষ্য।

 

কমিটির সদস্যরা পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট