1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

পতেঙ্গায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, ছিনিয়ে নেওয়া হলো ক্যামেরা ও মোবাইল

শেখ আহম্মেদ
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ডেইলি প্রেজেন্ট টাইমস-এর সাংবাদিক মোঃ শাহরিয়ার রিপন।

অভিযোগ উঠেছে, তাকে মারধর করার পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২২ জুন ২০২৬ রাতে একটি আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে পতেঙ্গার বিজয়নগর এলাকায় যান সাংবাদিক শাহরিয়ার রিপন।

সেখানে পেশাগত দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় মোঃ ইলিয়াস, তার ছেলে মোঃ শুভ এবং তাদের সঙ্গে থাকা আরও ২০–৩০ জন তাকে ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মারতে মারতে ভবনের চতুর্থ তলা থেকে নিচে নামিয়ে বেধড়ক মারধর করে।

একপর্যায়ে তার ব্যবহৃত মিনি ক্যামেরা, মোবাইল ফোন ও সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। তবে অভিযোগ রয়েছে, উদ্ধার হওয়া ক্যামেরা থেকে মেমোরি কার্ডটি পাওয়া যায়নি এবং মোবাইল ফোনটি ফরম্যাট করা অবস্থায় ফেরত দেওয়া হয়েছে, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট