1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

নেত্রকোনার মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নেত্রকোনায় মোহনগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০০৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার। এছাড়া স্থানীয় সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং পার্টনার প্রকল্পের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষির ওপর গুরুত্ব দিতে হবে। পার্টনার প্রকল্প কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এ প্রকল্পের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে একদিকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগও বাড়বে। তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি উপকারভোগী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি উন্নয়নে এ ধরনের প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট