1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ জুলাই ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল-১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পে ৬৭৬ জন বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা-সামগ্রী বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় জনপদের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট