1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০ রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা

প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত

নজরুল ইসলাম খোকন টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

দৈনিক রূপালী সৈকত পত্রিকার বহুল প্রতীক্ষিত প্রতিনিধি সম্মেলন-২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামীকাল (শনিবার) কক্সবাজারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সম্মেলনের সার্বিক প্রস্তুতি তদারকিতে মাঠে রয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক খোরশেদ আলম এবং নির্বাহী সম্পাদক নুরুল হোসাইন। তাঁদের নেতৃত্বে আয়োজক কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে প্রতিটি আয়োজন সুষ্ঠু ও পরিপাটি হয়।

সম্মেলনস্থলের সাজসজ্জা, নিবন্ধন বুথ, অতিথি আপ্যায়ন, প্রতিনিধি অভ্যর্থনা, মঞ্চ প্রস্তুতিসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এবারের প্রতিনিধি সম্মেলনটি জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক মতবিনিময়ের এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট