1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ

শেখ আহম্মেদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার মীরাপাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। রাত ১১টা ৫৫ মিনিটে নিউমুরিং সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের চারতলা ভবনের চতুর্থ তলার ৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জুয়ার আসর থেকে ২ প্যাকেট (মোট ১০৪টি) তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ১১ নম্বর আসামি মো. আব্দুস সালাম ভাড়াকৃত কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন এবং নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন বলেও অন্যান্য আসামিরা জানিয়েছেন।

এ ঘটনায় ইপিজেড থানায় মামলা নং-১১, তারিখ ২১ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট