1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

নেত্রকোনার মোহনগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর হাওর ভ্রমণ উৎসব

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার আয়োজনে হাওর ভ্রমণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উদীচীর শিশু সদস্যসহ অর্ধশতাধিক শিল্পী ও সদস্য অংশ নেন।

সম্প্রতি মোহনগঞ্জ শহর থেকে হাওর ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উদীচীর সদস্যরা। পরে উপজেলার তেতুলিয়া গ্রামে গিয়ে দুটি ট্রলারে চড়ে ডিঙাপোতা হাওরের বুক চিড়ে জৈনপুর গ্রামের বেথাই নদীর তীরে অবস্থিত বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সী সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছান তারা।

 

সেখানে পৌঁছে গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন উদীচীর শিল্পী ও সদস্যরা। হাওরের মনোরম প্রাকৃতিক পরিবেশে এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পরে দুপুরে অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়।

 

এসময় উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম, সাবেক সভাপতি তাহমিনা সাত্তার, সহসভাপতি কল্পনা সরকার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চৌধুরী, নাসের তালুকদার, রিপন রায়, স্মরণ তালুকদার, সাংবাদিক আবুল কাসেম আজাদ, কামরুল ইসলাম রতন ও সাইফুল আরিফ জুয়েলসহ অন্যরা।

এ ছাড়া উদীচীর শিশু সদস্যসহ অর্ধশতাধিক সদস্য ও শিল্পী এতে অংশ নেন।আয়োজকেরা জানান, প্রকৃতির সান্নিধ্যে সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করা এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ হাওর ভ্রমণ উৎসবের আয়োজন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট