1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

 চট্টগ্রামে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির অর্থ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই মো. মহসিন ও এএসআই সাইফ উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং স্বর্ণের ওজন মাপার একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়।

 

এ সময় আকবরশাহ থানার মামলা নং-৩০(০৭)২৬, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), মোহাম্মদ আলী (৪৩) এবং দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সেতু দাস কর্ণফুলী থানার বড় উঠান এলাকার বাসিন্দা। মোহাম্মদ আলী কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা এবং দেবব্রত বণিক কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারীগলির একটি ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট