1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ

মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মহেশপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকা-গোপালগঞ্জ রুটের ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। বহুল প্রত্যাশিত এই রেলসেবা চালু হওয়ায় মহেশপুর ও আশপাশের এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর স্টেশনটিতে ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়াকে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

সোমবার (১০ আগস্ট) তপ্ত দুপুরে সাধারণ যাত্রীদের সঙ্গে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনে চড়ে মহেশপুর রেলস্টেশনে পৌঁছান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

 

এ সময় স্টেশন এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা ফুল দিয়ে সেলিমুজ্জামান সেলিমকে স্বাগত জানান। ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিকতাকে ঘিরেও ছিল মানুষের ব্যাপক উপস্থিতি।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মহেশপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন তারা। এ দাবি পূরণ হওয়ায় এখন ঢাকা ও গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে সময় ও ব্যয়—দুটিই কমবে বলে আশা করছেন তারা।

 

মহেশপুর রেলস্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, মহেশপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার যোগাযোগ ও জনসেবার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এস এম জিলানীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

পরে অতিথিরা ফিতা কেটে মহেশপুর রেলস্টেশনে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে মহেশপুর ও আশপাশের জনপদের মানুষের জন্য নিয়মিত রেলযাত্রার নতুন সুযোগ তৈরি হলো।

 

সেলিমুজ্জামান সেলিম বলেন, “মহেশপুরের সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। আগামীতেও গোপালগঞ্জের সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।”

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, মহেশপুরে ট্রেনের যাত্রাবিরতি শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না; এর প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও। সহজ যোগাযোগের ফলে ঢাকার সঙ্গে পণ্য ও মানুষের চলাচল বাড়ার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে বলে তাদের প্রত্যাশা।

 

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি ফিরেছে মহেশপুরবাসীর মধ্যে। তাদের প্রত্যাশা, নতুন এই রেলসেবা নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হলে বদলে যাবে এই জনপদের যোগাযোগব্যবস্থার চিত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট