1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

প্রেসক্লাব যশোরের ১৯ শে সেপ্টেম্বর নির্বাচন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আগামী ১৯শে সেপ্টেম্বর২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সভা। প্রেসক্লাব আহ্বায়ক কমিটির প্রথম সভাতেই এ সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সোমবার দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন।

সভায় সদ্য সমাপ্ত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আগামী দেড় মাসের মধ্যে ক্লাবের নতুন সদস্যপদ প্রদান, দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন এবং সঠিকভাবে ক্লাব পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আগামী ২০ আগস্টের মধ্যে জুলাই ২০২৬ পর্যন্ত বকেয়া সদস্য চাঁদা, মিডিয়া হাউসের ঘরভাড়া এবং ক্লাবের কাছে সদস্যদের কোনো দায়-দেনা থাকলে তা পরিশোধ করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একটি অডিট ফার্মের মাধ্যমে দ্রুত ক্লাবের অডিট সম্পন্ন করা হবে বলেও সিদ্ধান্ত হয়। এর ফলশ্রুতিতে ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল প্রেসক্লাব যশোর এবং কোনো কোনো ক্ষেত্রে যশোরের অভিভাবক ও ক্লাবের সদস্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়েও মিথ্যাচার চালিয়ে তাকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে সভায় তীব্র নিন্দা জানানো হয়। এ বিষয়ে কঠোর সাংগঠনিক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান#

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট