1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

চন্দনাইশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় এমপি জসিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশে ভক্তদের ধর্মীয় আবেগ আর উৎসবের আমেজে পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন এমপি জসীম উদ্দীন আহমেদ। এই সময় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট