1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

নয়াপাড়া ক্যাম্পে চোরচক্রের সদস্য আটক, উদ্ধার সোলার সামগ্রী

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প এলাকায় বজ্রপাত নিরোধক খুঁটি, সোলার প্যানেল ও সোলার লাইট চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।

এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প (এক্সটেনশন) এর জি/৭ ব্লকে এ অভিযান চালানো হয়।আটক যুবকের নাম হাসান শরীফ ওরফে সৈয়দুল আমিন (২১)তিনি ক্যাম্প-২৬ (শালবাগান) জি/১ ব্লকের বাসিন্দা।১৬ এপিবিএন সূত্রে জানা যায়, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এসআই (নিঃ) নাঈম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দিবাকালীন মোবাইল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের একটি এলাকায় সংঘবদ্ধ চোরচক্র বজ্রপাত নিরোধক দণ্ড ও সোলার লাইট চুরির জন্য অবস্থান করছে।বিষয়টি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে অবহিত করে তার নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।অভিযানের সময় চোরচক্রের সদস্যরা হ্যাক্সো ব্লেড দিয়ে বজ্রপাত নিরোধক দণ্ড কাটার চেষ্টা করছিল। এ সময় হাসান শরীফকে চোরাই মালামালসহ হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে আটক হাসান শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগী খোরশেদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে খোরশেদকে পাওয়া যায়নি। তার বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষ থেকে বিভিন্ন ক্যাম্প থেকে চুরি করা সোলার প্যানেল, সোলার লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযানে একটি ফ্রেমসহ তিনটি হ্যাক্সো ব্লেড, একটি প্লায়ার্স, বজ্রপাত নিরোধক খুঁটির কাটা অংশ, ৩৮ ইঞ্চি লম্বা একটি লোহার শাবল, একটি পাটের ব্যাগ, চারটি অ্যালুমিনিয়াম ফ্রেম, দুটি সোলার লাইট, একটি ১০০ ওয়াটের সোলার প্যানেল এবং একটি লোহার সোলার প্যানেল ফ্রেম জব্দ করা হয়েছে। জব্দ করা দুটি সোলার লাইটের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং সোলার প্যানেলের মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে জানা গেছে।এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে নোট করা হয়েছে। আটক হাসান শরীফ ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার এজাহার দাখিল করা হয়েছে। পরে আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট