1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র সংগ্রহ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুই পদের দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।ব্রেকিং নিউজ

 

 

নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা মনোনয়নপত্র নিয়েছেন।

 

যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি মনোনয়নপত্র নিয়েছেন। এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

 

এ ছাড়া সদস্যের ছয়টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইদ, মুর্শিদুল আজিম হিরু এবং গালিব হাসান পিল্টু।

 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়।

 

রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তিনি আরও জানান,

 

সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। পরদিন বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট