1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মোঃ আকাশ উজ্জামান শেখ  রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র পুনর্গঠিত ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ, অনুমোদিত কমিটির কপি হস্তান্তর এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ বাবুল হাওলাদারের নেতৃত্বে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচিত করানো হয়।

সম্প্রতি কমিটির সদস্যগণ রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করে পরিচিত হন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির অনুলিপি তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঘোষিত ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল সরদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সোয়াইব হোসেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি মোঃ আরিফিন হোসেন ও মোঃ কাদের শেখ; যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুলাইমান ও এস. এম পারভেজ আহমেদ; সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর মোল্যা (ঝন্টু); সহ-সাংগঠনিক সম্পাদক এম. ডি. জি আসাদুজামান; কোষাধ্যক্ষ মোঃ মহাসিন শেখ; দপ্তর সম্পাদক মোঃ বুলবুল হোসেন; মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা ,প্রচার সম্পাদক মোঃ ছাব্বির মোড়ল; সহ-প্রচার সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ শেখ; আইন বিষয়ক সম্পাদক রবিউল মল্লিক; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ওমর ফারুক; ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইকরামুল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসাদ শেখ।

 

কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার রক্ষা, সরকারের মৎস্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা এবং জেলে সম্প্রদায়ের সার্বিক কল্যাণে এই সমিতি একযোগে কাজ করে যাবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পাশাপাশি মোংলা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট