1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

শিশুকে বাঁচাতে গিয়ে দেলোয়ার নিহত, এবার না ফেরার দেশে রাহাত

নিউজ ডেস্ক 
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাত-পা হারানো ১০ বছরের শিশু মো. রাহাত আর বাঁচল না। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে শুক্রবার দুপুরে নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রেললাইনে উঠে যাওয়া শিশু রাহাতকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেন মিন্টু (৫০)। একই ঘটনায় ট্রেনের চাকায় শিশুটির হাত-পা গুরুতরভাবে জখম হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা রাহাতকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার অবস্থার অবনতি ঘটে এবং রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশু রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের সন্তান। পরিবারের সঙ্গে তারা নগরীর তুলাতলী এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়া থাকতেন।

 

একই দুর্ঘটনায় শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টুর ঘটনাস্থলেই মৃত্যু এবং পরে রাহাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট