1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০ রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন  

সমকাল কার্যালয়ে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর একটি অফিস কক্ষ থেকে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলক চ্যাটার্জি ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি এবং দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ছিলেন।

 

জানা গেছে, সমকাল কার্যালয়ের একটি চাবি পুলক চ্যাটার্জির কাছে থাকত। তিনি মাঝেমধ্যে রাতে ওই কার্যালয়ে অবস্থান করতেন। শুক্রবার সন্ধ্যায় বর্তমান ব্যুরো দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরী অফিসে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

 

এদিকে পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীদের অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

স্থানীয় কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের ভাষ্য, সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিক সংকট ও হতাশার মধ্যে ছিলেন। তবে এসব বিষয় তার মৃত্যুর কারণ কি না, তা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট