
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন ৯৬.০০ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রীজের এপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদির সহ উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রীজ ও এপ্রোচ সড়কের নির্মাণকাজ সম্পন্ন হলে রাজগাতি ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।