২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে দিনাজপুর জেলা পুলিশের সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ০২ (দুই) দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার” ২য় ধাপের ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার; মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); এ.এস. মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর; মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও সদস্যবৃন্দ।