রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ও মোবাইল আনলক এবং আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় মোঃ শাহজাহান, মাসুম হোসেন ও মোঃ জাহেদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি চোরাই মোবাইল, একটি ডেস্কটপ সিপিইউ এবং মোবাইলের লক-আনলক ও আইএমইআই পরিবর্তনের বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।