চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগ।
বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত এক মাসে তিনটি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) উদ্ধার করা মোবাইল ফোনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে