চট্টগ্রামে আগমন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (BSUS) চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রাশেদ খান বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে BSUS চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ রাশেদ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তার চট্টগ্রাম সফর সফল ও ফলপ্রসূ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় হয়। সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।