চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন ১ নম্বর বাগানবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর কয়লার মুখ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৩), মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গেড়ামারা, সামনেরখিল, আদর্শগ্রাম (৩ নম্বর টিলা) এলাকার মৃত আহাম্মদ ছোবহানের ছেলে মো. আলাউদ্দিন ওরফে মামুন (৩৬) এবং ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর (বল্লাবাড়ী) এলাকার আব্দুল হকের ছেলে বেলায়েত হোসেন (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।