
জিআর সাজা (মৃত্যুদন্ডপ্রাপ্ত) ওয়ারেন্টের আসামি গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ।
আজ রাতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। জিআর সাজা (মৃত্যুদন্ডপ্রাপ্ত) ওয়ারেন্টভূক্ত আসামি
মোঃ ইমন হোসেন।
তিনি বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকরি ইউনিয়নের জগতপুর মহাজন পাড়ার মোঃ হাবিবুর রহমান ওরফে বাবু এর ছেলে। গাজীপুর মেট্রো’র পুবাইল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, পুলিশের অভিযান টিম আসামি সহ গাজীপুর থেকে থানার উদ্দেশ্যে রওনা করেছে।