1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

দেলুয়াকান্দিতে রাস্তা মেরামত ও শান্তি-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ:
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় দেলুয়াকান্দি হাফিজ সরকারের দোকান চত্বরে এলাকার সর্বস্তরের জনগণ ও যুবকদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল হাসান শামীম, বিবিএ, এমবিএ (ফাইন্যান্স), এলএলবি (বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়), চেয়ারম্যান—আলোকিত সমাজ উন্নয়ন ফোরাম, বেলকুচি। তিনি মেডিকেল ইকুইপমেন্ট ও সার্জিক্যাল ট্রেডের (আইবিডব্লিউএফ) ঢাকা মহানগরী ঢাকা দক্ষিণের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল কাশেম মন্ডল। এ সময় বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান সরকার, মোঃ হাফিজুর রহমান সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

মতবিনিময় সভায় এলাকাবাসী দেলুয়াকান্দি গ্রামের রাস্তাঘাটের সংস্কার ও মেরামত, চলাচলের সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। বিশেষ করে জনসাধারণের চলাচলের সুবিধার্থে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দ্রুত মেরামত ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, যুবসমাজ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে এলাকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং দেলুয়াকান্দি গ্রামের রাস্তাঘাটের উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানের দাবি জানান।

 

মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক ঐক্য, শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট