রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে ইউরেনিয়াম রূপপুরের উদ্দেশে নেওয়া হয়।
এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিশেষ কার্গো বিমানটিকে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময়ে চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারেনি।