
মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রাকে উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশে কর্মরত ৩১ জন পুলিশ সদস্যের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
৪ অক্টোবর ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
এ সময় পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন পূরণের পথে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।