1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

নেত্রকোনায় সীমান্তে বিজিবির অভিযানে ৯ মাসে ১২ কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নেত্রকোনার সীমান্তে গত ৯ মাসে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪৪ টাকা মূল্যের এসব মালামাল আটক করা হয়।

 

শনিবার (৩ অক্টোবর) দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক প্রেস নোটে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী। প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, উদ্ধার করা চালানের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা, স্কাফ সিরাপ, বিয়ার, গাঁজা, বিভিন্ন খাদ্যপণ্য, কসমেটিকস, পোশাক, গবাদি পশু, কয়লা, চিনি, ওষুধ, জিরা, সুপারি, রসুন এবং নানা জাতের মাছ ও মাছের পোনা। জব্দকৃত মাদকের তালিকায় রয়েছে ৩ হাজার ১৯০ বোতল ভারতীয় মদ, ২৪০ বোতল ফেনসিডিল, ৪২৮ পিস ইয়াবা, ৬০ ক্যান বিয়ার, ৬৫ বোতল স্কাফ সিরাপ, ২৫০ গ্রাম গাঁজা ও ৮৪ পিস অন্যান্য মাদকের ট্যাবলেট। এসব মাদকের চালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

 

এছাড়া গত ৯ মাসে সোমেশ্বরী নদীর ভবানীপুর ও বিজয়পুরের বিভিন্ন পয়েন্ট থেকে ১ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের কয়লা এবং ৭৩ লাখ ২৬ হাজার ১৩০ টাকা মূল্যের অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি। হিসাব অনুযায়ী, ৯ মাসে বিজিবির জব্দ করা মালামালের মধ্যে ৫২ লাখ ৮৫ হাজার ৮২০ টাকার মাদক এবং ১১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৫২৪ টাকার চোরাচালানি পণ্য রয়েছে। এসব পৃথক অভিযানে সর্বমোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, সীমান্ত দুর্ঘটনা, চোরাচালান এবং নারী ও শিশু পাচার বন্ধে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে বিজিবি। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্গাপুরের বিজয়পুর ও ভবানীপুরের সোমেশ্বরী নদীপথ ব্যবহার করে রাতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং বিএসএফের ফায়ারিং বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে চোরাচালান বন্ধে বিএসএফের সাথে সমন্বয় করে যৌথ টহল বৃদ্ধি করেছে বিজিবি, চোরাকারবারীদের সম্ভাব্য রুটগুলোতে নজরদারি বাড়ানো এবং স্থানীয়দের সচেতন করতে ভবানীপুরসহ সীমান্ত এলাকায় সভা পরিচালনা করা হচ্ছে। এছাড়া নদীপথের চোরাচালান মনিটর করতে সোমেশ্বরী নদীর দুই তীরে সিসি ক্যামেরা ও শক্তিশালী হ্যালোজেন লাইট বসানো হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে এলাকাগুলোতে উঠান বৈঠক ও মাইকিং করে সাধারণ মানুষকে অবৈধ সীমান্ত পারাপার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।

 

এদিকে এ বিষয়ে রবিবার (৪ অক্টোবর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ৩১ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বপ্রকার চোরাচালান, নারী-শিশু পাচার ও সীমান্তসংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত রয়েছে। গত ৯ মাসে মদ, বিভিন্ন মাদক, পোশাক, খাদ্যসামগ্রী, গবাদি পশুসহ আনুমানিক ১২ কোটি ২০ লাখ টাকার মালামাল আটক করা সম্ভব হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে এসব মালামাল জব্দের পাশাপাশি গত ৫ মাসে মোট ১৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোনো ধরনের পুশ-ইন ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে। এসব অবৈধ কার্যক্রম থেকে যেন সবাই বিরত থাকে, সাংবাদিকদের মাধ্যমে সেই আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট