চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর মাঠ ক্যাম্পেইন ও প্যারেড প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত পরীক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম পরীক্ষার্থীদের প্রদর্শিত কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতে পুলিশ সদস্যদের পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।