1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

দিনাজপুরে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।

মোঃ সেলিম রেজা,  দিনাজপুর জেলা প্রতিনিধি : 
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

দিনাজপুরে বিশেষ অভিযানে শহর থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে তাদের কাছ থেকে ২০ হাজার ২০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা এবং তার স্ত্রী লাকি।

 

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় দিনাজপুর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরের পৃথক দুই স্থানে অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিনের চিহ্নিত ওই মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা সম্ভব হয়।

 

অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দিনাজপুরকে মাদকের ভয়াবহ বিস্তার থেকে রক্ষা করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ২০,২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়েছে।অভিযানকালে আসামিদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২টি ব্যাগ, মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের জন্য কোনো ‘কমফোর্ট জোন’ থাকবে না। মাদক কারবারীদের জন্য এই জেলা এখন সম্পূর্ণ ‘ডেঞ্জার জোন’। যে কোনো মূল্যে জেলা থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে।

 

”তিনি আরও জানান, মাদক নির্মূলে এলাকাবাসীকে সম্পৃক্ত করে প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদ কমিটি, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। মাদকের সেবন থেকে শুরু করে কেনাবেচা—সবক্ষেত্রেই কঠোর আইনি প্রতিরোধ বজায় রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট