1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২২নং চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারী (৫৫) নিহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, “নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তার পরিচয় নিশ্চিত করতে আশেপাশের এলাকায় খবর জানিয়েছি এবং পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ব্যবস্থা নিচ্ছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

তিনি আরও জানান, ঘাতক গাড়িটি ও তার চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট