দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ০৮ নং মাহমুদপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের জামালপুর মৌজায় নবাবগঞ্জ-ভাদুরিয়াগামী পাকা সড়কে গত ১২/১০/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০২:১৫ ঘটিকা হতে ০২:৪০ ঘটিকার মধ্যে ১২/১৩ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানসহ ৩/৪টি যানবাহনের চালক, হেলপার ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে আনুমানিক ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। পরবর্তীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানচালক মোঃ আরাফাত প্রামাণিক নবাবগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১২/১৩ জন ডাকাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার প্রেক্ষিতে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা জনাব মুহাম্মদ আলমগীর, পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ঘটনার বিষয়ে ছায়াতদন্ত শুরু করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সহিত জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ০৮ জন সদস্য (১) মোঃ শাকিল সরকার(২৬), পিতা- মোঃ ফুলমিয়া সরকার, মাতা-মোছাঃ মালেকা বেগম, সাং-ভাজাকালাই (মহেশপুর), ইউনিয়ন -৫নং ফরিদপুর, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা, (২) মোঃ রুহুল আমিন(৩৫), পিতা- মৃত চান মিয়া, মাতা-মৃত বেলী বেগম, সাং-ভাজাকালাই (জামালপুর) ইউনিয়ন -৫নং ফরিদপুর, থানা-সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা, (৩) মোঃ রাশেদ মিয়া (৩০), পিতা- মোঃ অঞ্জু মিয়া, মাতা- মোছাঃ অজিনা বেগম, সাং- হাসানপুর (কসাইপাড়া) ইউনিয়ন -১২নং মিঠিপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, (৪) মোঃ রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫), পিতা- মৃত মোখলেস প্রধান, মাতা- মৃত রহিমা বেগম, সাং- হাসানপুর (জুম্মাপাড়া) ইউনিয়ন -১২ নং মিঠিপুর, থানা- পীরগঞ্জ, জেলা -রংপুর, (৫) মোঃ সাজু মিয়া (৫৩), পিতা- মোঃ সুলতান মিয়া, মাতা- আয়শা বেগম, সাং- হাসানপুর উত্তর পাড়া, থানা-পীরগঞ্জ, জেলা- রংপুর, (৬) মোঃ আরিফুল ইসলাম @ চেয়ারম্যান (৪২), পিতাঃ মোঃ সাইফুল ইসলাম, মাতা- মোছাঃ মাবিয়া খাতুন, সাং- তরবমৌজা, ৬ নং টুকরিয়া ইউনিয়ন, থানা-পীরগঞ্জ, জেলা- রংপুর, (৭) মোঃ শাহিন মিয়া (৩০), পিতা- মোঃ সানোয়ার শেখ খোকন, মাতা- মোছাঃ সালমা বেগম, সাং- নাসিরাবাদ কলোনী, ২ নং কাটাবাড়ি ইউনিয়ন, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, (৮) মোঃ মিরাজ মিয়া(২৬), পিতা- মোঃ আঃ জলিল প্রধান, মাতা- মোছাঃ মিনারা বেগম, সাং- হলদিবাড়ী প্রধানপাড়া, ১৫ নং কাবিরপুর ইউনিয়ন, থানা-পীরগঞ্জ, জেলা- রংপুরদ্বয়কে সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। ধৃত আসামী মোঃ সাজু মিয়া, মোঃ আরিফুল ইসলাম@ চেয়ারম্যান, মোঃ মিরাজ মিয়াদের নামে একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। আসামিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে গত ইং ১৯/১০/২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যার পর হতে বিভিন্ন সময়ে নিম্নবর্ণিত লুন্ঠিত মালামাল সমূহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লুন্ঠিত মালামাল সমূহঃ-১। hp ব্রান্ডের ০২ (দুই) টি ল্যাপটপ। ২। Infinix ০১ টি, OPPO ০১ টি, Vivo ০১টি, Honor ০১টি, Samsung ০১টি, maxtell বাটন ফোন ০১টি। ৩। গাছ কাটায় ব্যবহৃত ০১ টি করাত, ০১ টি কাস্তে।