1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

লালমোহনে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড

মনিরুল ইসলাম, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৯ অক্টোবর) রাতে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার তৈলদ্দিনের ছেলে আলী আজগর (৪০), মোহাম্মদ আলীর ছেলে লোকমান হোসেন (৪০), তাইজুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (৪০) এবং আবুল কালামের ছেলে মো. জাকির (৩৫)।

 

এর আগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ওই চার জেলেকে আটক করা হয়। অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মৎস্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট