বাবাকে বিদ্যুতের ছেঁড়া তার থেকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই ভাই বৃহস্পতিবার ২২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত দুই ভাই হলেন, ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আব্দুর রহিম ও রাকিব জানা গেছে তাঁরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তজুমউদ্দিন থেকে বাবা আলম বক্তার তাঁর তিন ছেলেকে সঙ্গে নিয়ে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট এলাকায় তাঁর শ্যালক আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার কাজে আসেন কাজ করার একপর্যায়ে সেখানে বিদ্যুতের একটি ছেঁড়া তার পড়ে থাকতে দেখা যায়।
এ সময় ছেঁড়া তারটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার বাবাকে বিদ্যুতের কবল থেকে রক্ষা করতে নিচে থাকা এক ছেলে এগিয়ে এলে সেও বিদ্যুতায়িত হন পরে বাবাকে বাঁচাতে গাছে থাকা আরেক ছেলে নিচে নেমে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই সহোদর ভাই গুরুতর আহত হন
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুর রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। তাঁদের বাবা আলম বক্তার সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান
গাছ কাটার কাজে এসে বিদ্যুতের ছেঁড়া তারের কারণে প্রাণ হারানোর এ ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।