
রাজধানীর গুলশানের ‘কিং ফিশার রেস্টুরেন্ট ও বার’-এ যৌথ অভিযান চালিয়ে ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ ও প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এসআরবি। এনবিআর অনুমোদিত সফটওয়্যার ও পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এসব মদ ও বিয়ার জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্ট ও বারটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কর্মকর্তারা প্রতিষ্ঠানটির রেজিস্টার, এনবিআর অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের তথ্য যাচাই-বাছাই করেন। এ সময় বার কর্তৃপক্ষ মজুত ও সরবরাহ করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেখানে থাকা বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়।
অভিযানে মোট ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ এবং ৪ হাজার ৬৩১টি ক্যানে থাকা প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অভিযানকালে পাওয়া অনিয়ম ও অসংগতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে কবলে জানা গেছে।