1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০ রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন  

লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান

মনিরুল ইসলাম ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় ১৯০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এ অনুদান মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

 

অনুদান হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ১৯ লাখ টাকার চেক প্রদান করা হয়। এ আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারগুলো উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

 

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্যাহ হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট