1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: ছাত্রলীগের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে হঠাৎ করে একটি মিছিল বের করা হয়। এ ঘটনার পরপরই নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত চলা অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১২ জনকে আটক করা হয়।

কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) এবং ইমাম হোসেন সাদমান (২২)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট