1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

ডোমারে এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখলেন এমপি মাওলানা আব্দুস সাত্তার

মোঃ মকবুলার রহমান ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

 

নীলফামারীর ডোমার উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।

পরিদর্শনকালে তিনি উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সংসদ সদস্য কেন্দ্রগুলোতে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়নের জন্য একটি সুন্দর ও নির্ভেজাল পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে এমন পরিবেশ বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট