1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইপিজেড থানাধীন আকমল আলী সুইচ গেইট সংলগ্ন এলাকায় ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে বিভিন্ন ধরনের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট