1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

দক্ষ ব্যবস্থাপনায় এনসিটিতে রেকর্ড ৫৭০৯ কন্টেইনার হ্যান্ডলিং, নতুন মাইলফলক সিডিডিএলের

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

দক্ষ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-এ রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন করে এক অভূতপূর্ব অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত ৩০ এপ্রিল ২০২৬ সকাল ৮টা থেকে ০১ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৭০৯ টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, যা এনসিটির ইতিহাসে সর্বোচ্চ। এই অর্জনের মাধ্যমে টার্মিনাল পরিচালনায় একটি নতুন মাইলফলক যুক্ত হয়েছে।

সিডিডিএল এনসিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনাল ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসে। আধুনিক অপারেশনাল কৌশল প্রয়োগ, নিবিড় তদারকি, কার্যকর সমন্বয় এবং শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার ফলে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে—যার বাস্তব প্রতিফলন এই রেকর্ড।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি—রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, ফর্কলিফটার, কন্টেইনার হ্যান্ডলার, মোবাইল ক্রেন ও কন্টেইনারবাহী ট্রেইলার—অকার্যকর অবস্থায় রয়েছে। এসব দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন করা গেলে এনসিটির কার্যক্ষমতা আরও বাড়বে এবং হ্যান্ডলিং গতি বহুগুণে বৃদ্ধি পাবে।

এই অর্জনকে শুধুমাত্র একটি পরিসংখ্যানগত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি বাংলাদেশ নৌবাহিনী ও সিডিডিএলের পেশাদারিত্ব, দক্ষতা ও প্রতিশ্রুতির প্রতিফলন। কার্যকর নেতৃত্ব, সময়োপযোগী পরিকল্পনা এবং নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম বন্দর ক্রমেই আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাদানে সক্ষম হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট