1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

পতেঙ্গায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ডস্থ ইষ্টার্ণ কেবলসের দ্বিতীয় গেইট সংলগ্ন এলাকায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। ১ মে শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় এসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য।মোহাম্মদ মিয়া ভোলা চট্টগ্রাম মহানগর বিএনপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরফরাজ কাদের রাসেল সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি ও ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া আরও উপস্থিত ছিলেন,ডাক্তার নুরুল আবছার সভাপতি পতেঙ্গা থানা বিএনপি ও ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।মোঃ শাহাবউদ্দিন, মোঃ আবু জাফর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসই মে দিবসের মূল শিক্ষা। শ্রমিকরা দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি, অথচ এখনও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অধিকার আদায়ে সচেতনতা ও সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে বক্তারা শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট